বরিশালে ড. মুহাম্মদ ইউনূস এর জন্মদিন পালন

জুন ২৮ ২০২৫, ২২:০৭

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ৮৫ তম জন্মদিন কে কেন্দ্র করে কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় দেশকে এগিয়ে নিয়ে যেতে ড. মুহাম্মদ ইউনূস এর নানা ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি সব সময় তার পাশে থাকার কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক সাব্বির হোসেন সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখপাত্র সুমি হক , যুগ্ন সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক কাজী মোঃ আবু যাঈদ, যুগ্ম আহ্বায়ক সুলাইমা জান্নাত শিফা , সংগঠক হাসিবুল ইসলাম শান্ত, এবং মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব লাবণ্য রহমান, সংগঠক ইয়াসিন আরাফাত। আহত যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসিব এবং ইব্রাহিম মিরধা সহ জেলা এবং মহানগর কমিটির আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া