বরিশালে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ যুবক আটক
জুন ২৫ ২০২৫, ২৩:৩৫
আমার বরিশাল ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আজ বুধবার (২৫ জুন) রাতে নগরীর চর আবদানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসআই মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই মোঃ রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গে থাকা অভিযানিক টিমের এসআই মেহেদী হাসান, এএসআই কবির হোসেন, কনস্টেবল আকিদুর রহমান, সোহেল রানা, সাইফুল ইসলাম, মোজাম্মেলসহ টিমের অনন্যরা কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চর আবদানীর এলাকার শাহ আলমের দ্বিতীয় তলা ভবনের নিচতলার রুমের অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নগরীর ১ নং ওয়ার্ড বিসিক পোল এলাকার মন্টু হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার, কামরুল গাজীর ছেলে সজল গাজী, ৬ নং ওয়ার্ডের বেলতলা খেয়াঘাট এলাকার মৃতঃ মাজেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার, চরবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাপানিয়া এলাকার বাসিন্দা ছত্তার হাওলাদারের ছেলে তপন হাওলাদার, ৩ নং ওয়ার্ডের কাগাশুরা গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ সাকিব দিদার।
আটককৃতদের কাউনিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
বরিশাল
২৫-০৬-২৫









































