বরিশালে থেমে থেমে হচ্ছে মাঝারি ও হাল্কা বৃষ্টি

জুন ১৮ ২০২৫, ১৪:০৮

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে দক্ষিণাঞ্চালের উপকূলীয় এলাকায় সহ সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। এদিকে পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আজ তিন দিন ধরে কখনো মাঝারি ও হাল্কা বৃষ্টি হচ্ছে বরিশাল জেলা জুড়ে। আবহওয়া অধিদপ্তর চব্বিশ ঘন্টায় ৩৭ দশমিক ৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এমন বৃষ্টি সামনে আরো দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে তারা।

 

তবে বরিশাল নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল করছে। রাতের পর সকাল থেকে বৃষ্টি চলায় স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বরিশালের জনজীবনে। বিশেষ করে শ্রমিকদের কাজে ভাটা পড়েছে।

আর দোকানিরা বলেছে তাদের বিকিকিনিতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়াও কখনো মাঝারি ও হাল্কা বৃষ্টির কারনে কীর্তনখোলা নদীর পানি কিছুটা বেড়েছে। আর এতেই তলিয়ে গেছে বরিশাল নগরীর বেশ কিছু নিচু স্থান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও