বরিশালে ডেঙ্গু নিধন, করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন

জুন ১৫ ২০২৫, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ডেঙ্গু নিধন, করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও নগর পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার (১৫ জুন) দুপুরে বরিশাল নগরের সদর রোডে জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আবু সাইদ মুসা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা  বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ড মশা নিধন কার্যক্রম জোরদার করা এবং নিয়মিত কীটনাশক ছিটানো, পানি নিষ্কাশদের কার্যকর উদ্যোগ গ্রহণ,  ডেঙ্গু ও করোনা সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে প্রচারাভিযান পরিচালনা,পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন দাবি জানান।

পরে তারা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া