বানারীপাড়ায় মুক্তিপণ আদায় নিয়ে আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি !
জুন ১২ ২০২৫, ০৮:৩৭
মোঘল সুমন,বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় ফিল্মিষ্টাইলে অপহরন করে টাকা আদায় করা নিয়ে এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত শুক্রবার (৬ জুন) দুপুরে ঘটেছে বলে একাধিক সূত্রে জানা গেছে । উপজেলার সলিয়া বাকপুরের সাইদ নামে এক ব্যাক্তি বিএনপির কিছু বিপথগামী লোকের ছত্রছায়ায় থেকে কারনে-অকারনে বাজার ব্যবসায়ীদের উপর হামলা করা সহ এলাকায় বিভিন্ন অপরাধ কার্যক্রম করে বিএনপির বদনাম করে আসছে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগ রয়েছে সাইদের বিরুদ্ধে। কুরবানির আগের দিন ৬ জুন দুপুরে বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিযনের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামকে ফিল্মিষ্টাইলে মটরসাইকেলে রাস্তা থেকে তুলে নিয়ে নগদ ৫৭ হাজার টাকা ও তার স্ত্রীর ব্লাঙ্ক চেক নিয়ে রফিককে মুক্তি দেয়ার বিষয়টি জনমনে আতংকের সৃষ্টি করেছে।
এক তথ্যে জানাগেছে সলিয়া বাকপুর ইউনিয়নের এক বাসিন্দা আওয়ামী লীগ সরকারের সময়ে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিনাভোটের চেয়ারম্যন মাসুম শেরওয়ানীর বডিগার্ড ছিলো। ৫ আগষ্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপির সুবিধালোভী কিছু নামধারী নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসর সাইদকে বর্তমানে বিএনপির ওয়ার্ড নেতা ও গুরুত্বপু্র্ণ একটি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে চলছে।
বানারীপাড়ার সর্বস্তরের মানুষ জানতে চায় আতংকবাজ,চাঁদাবাজ,মানুষ অপহরন করে মুক্তিপন আদায়কারী এই ব্যাক্তির খুটির জোর কোথায়? তার অপকর্মের বিষয় ইউনিয়ন বিএনপির সভাপতি লতিফ সরদার ও সাধারন সম্পাদক বশির কাজীর কাছে জানতে চাইলে তারা বলেন, অপহরন ও চাঁদা আদায় এবং আংশিক টাকা ফেরতের বিষয়ের সত্যতা স্বীকার করে জানান ওর সকল অপকর্রমের বিষয় জানতে পেরেছি আমরা। শীগ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় অভিযুক্ত ব্যাক্তি এলাকা ছেড়ে গাঢাকা দেয়ায় তার বক্তব্য সম্পৃক্ত করা সম্ভব হয়নি।









































