বরিশালে গণ অধিকার ফোরামের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জুন ০৫ ২০২৫, ০৭:২২

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গণ অধিকার ফোরামের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মিছিলে হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় জাতীয় পার্টির নেতা আক্তার রহমান বাদী হয়ে বুধবার (৪ জুন) মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।
মামলায় গণ অধিকার ফোরামের বরিশাল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া