উজিরপুর আলহাজ্ব বিএনখান ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠিত,আনন্দ মিছিল
জুন ০৪ ২০২৫, ১৯:২০
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর আলহাজ্ব বিএনখান ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠন সম্পন্ন,আনন্দ মিছিল অনুষ্ঠিত। নবগঠিত কমিটির পক্ষ থেকে উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নবাগত সভাপতি শফিকুল ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া মিজানের নের্তৃত্বে আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম হাওলাদার, পৌর ছাত্রদলের ১ নং যুগ্ন আহ্বায়ক ফরিদ আহমেদ তাওহীদ,রায়হানুল রানা,বিএন খান ডিগ্রী কলেজ এর সদ্য সাবেক সদস্য সচিব এফ এম ডিন খায়ের ও বর্তমান কমটির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান মিয়াসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নের্তৃবৃন্দ। নবাগত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করে ছাত্রদলের সাবেক তুখোর ছাত্রনেতারা।









































