মেঘনায় জব্দ গলদা রেণু পোনা অবমুক্ত, জাল পুড়িয়ে ধ্বংস

মে ২৭ ২০২৫, ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেঘনা নদীর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও মেহেন্দীগঞ্জ উপজেলা কোস্ট গার্ডের সদস্যরা আজ মঙ্গলবার সকালে যৌথ অভিযান চালিয়ে পাঁচ ড্রাম গলদা রেণু পোনা ও জাল জব্দ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, ওইদিন দুপুরে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত রেণু পোনা ধরার জাল ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও জানান, পূর্বে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ট্রলারসহ অবৈধ পাই জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হলেও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া