বরিশালে তিন দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

মে ১০ ২০২৫, ১৪:৪৯

ফজর নামাজের পরে সবার চোখ এড়িয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন শিশু শিক্ষার্থীর মধ্যে দুজনকে খুজে পেলেও জাহিদ মোল্লার খোঁজ মিলেনি তিন দিনেও।

সুত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার (৮ মে) সকালে অন্য সকল শিক্ষার্থীদের সঙ্গে নামাজ পড়ছিল বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কুরআন পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থী বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে পলাশপুর ঘেরের পাড়ে বসবাসরত জলিল মোল্লার ছেলে জিহাদ মোল্লার (১৪)।

এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা তাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি কোন ব্যাক্তি নিখোঁজ জিহাদের খোঁজ পেয়ে থাকেন, তাহলে ০১৭৬২১০০৫৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া