বরিশালে চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতি’র জেলা শাখা’র উদ্যোগে ইফতার
মার্চ ২৩ ২০২৫, ২২:২৯
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড) বরিশাল বিভাগীয় জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ,ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ (২৩ মার্চ) রবিবার বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের আইনজীবি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক দুলালের সভাপতিত্বে ও সধারন সম্পাদক মোঃ জিয়াউল হক বাপ্পি’র সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাদশা ফকির, জামাল উদ্দিন, মজিবুর রহমান, আনিচুর রহমান, মোঃ চাঁন মিয়া সহ সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্বাস হোসেন, সহ-সভাপতি মোঃ মোজ্জাম্মেল হোসেন মল্লিক, সাইফুল ইসলাম পারভেজ, গিয়াস উদ্দিন, হুমায়ন কবির লিটু, কোষাধক্ষ মোঃ কামাল হোসেন, সহ-ক্রীয়া সম্পাদক শাকিল হোসেন রেজা সহ উপস্থিত ছিলেন সংগঠনের অনন্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক সহযোগীতায় ছিলেন ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল হোসেন জাকির ও যুগ্ন-সাধারন সম্পাদক আসাদুজ্জামান নাঈম।
৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি(১৭-২০ গ্রেড) বরিশাল বিভাগীয় জেলা কমিটি পরিচালনার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।









































