বিসিসিতে দুই দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জানুয়ারি ১৫ ২০২৫, ১৯:৪২

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ দুই দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ও হরিজন’র ব্যাণারে নগরীর বিবির পুকুর পার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভরনের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে বিক্ষোভ করে ছাঁটাইকৃত শ্রমিকরা।

বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি হোসেন ঢালী’র সভাপতিত্বে শ্রমিকরা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোন ধরণের নোটিশ না দিয়ে ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকুরি চলে যাওয়ায় এখন তারা অসহায়। অন্য কোন পেশার সাথে জড়িত না থাকায় তাৎক্ষনিক বিকল্প কিছু করারও সুযোগ নেই, তাই চাকুরি ফিরে পাওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে গিয়েও ফিরে আসছেন ছাঁটাইকৃতরা।

এসময় বক্তারা ছাঁটাইকৃতদের পুনঃ বহালের পাশাপাশি পহেলা নভেম্বর থেকে সরকার নির্ধারিত বেতন প্রদানের দাবিও জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এসময় তারা নানা ধরনের স্লোগান দেয়।

তাদের দাবিগুলো হচ্ছে ১লা নভেম্বর ২৪ তারিখ থেকে বর্ধিত বেতন প্রদান ও মৌখিক আদেশে বাদ দেয়া ষাটার্ধ শ্রমিককে ১৬০ শ্রমিককে পূর্ণবহাল করতে হবে। বিক্ষোভে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার, সদস্য মানিক লাল, কামরুল হোসেন, সানুসহ শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া