নলছিটির নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

জানুয়ারি ০৬ ২০২৫, ১৪:৩১

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ পেয়েছেন পটুয়াখালী দুমকী উপজেলার সহকারী কমিশনার নুসরাত জাহান।

রোববার (৫ জানুয়ারি ) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.সোহরাব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।

নুসরাত জাহান ৩৮ তম বিসিএস এর একজন কর্মকর্তা । তিনি ২০২৪ সালের ২৭ মে থেকে দুমকীর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।সহকারী কমিশনার নুসরাত জাহান জানান,আমার বদলীর আদেশ হয়েছে।আদেশ পেলেই নলছিটিতে যোগদান করবো

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও