বরিশালে বিএনপির পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ০৭ ২০২৪, ১২:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির চেয়ারপার্সন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সুবিধা বঞ্চিত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল সদর উপজেলা ছাত্র দলের নেতা উজ্জ্বল, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হুমায়ন কবির, আব্দুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ও শিশু বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলামসহ মহানগর ও সদর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া