সরকারি চাকরিতে বড় নিয়োগ, দুপুরে ঘোষণা

নভেম্বর ২৪ ২০২৪, ১২:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে ক্যাডার এবং নন-ক্যাডার পদে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার এবং নন-ক্যাডার পদে প্রায় ২০ হাজার নিয়োগ দেওয়া হবে।

এজন্য বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিসিএসের মাধ্যমে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও