বরিশালে বিশ্ব শৌচাগার বা টয়লেট দিবস উপলক্ষে আলোচনা সভা

নভেম্বর ১৯ ২০২৪, ২০:৫৫

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শৌচাগার বা টয়লেট দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উদ্দ্যোগে এসকেএস ফাউন্ডেশন সহযোগিতায় রাইজিং ফর রাইটস প্রকল্প আয়োজনে মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের কলাপট্টি কলোনীতে শৌচাগার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জনসেতচনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় বক্তব্যরা বলেন, মানুষের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৌচাগার বা টয়লেট। কারণ, খোলা জায়গায় শৌচকর্ম করলে রোগবালাই ছড়াতে পারে। এমনকি সঠিক পদ্ধতি মেনে শৌচকর্ম না করলেও নানারকম রোগ ছড়ায়। কিছু কিছু রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

এরপরও সুস্থতার জন্য প্রয়োজনীয় বিষয়টি সঠিকভাবে পালন করতে অনীহা অনেকেরই। বিশ্বের অনেক দেশই এখনো শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ হলেও মানববর্জ্য ব্যবস্থাপনা এখন স্যানিটেশনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিরাপদ স্যানিটেশন নিয়ে দেশে যতটা আলোচনা হয়েছে, বাস্তবায়ন ততটা হয়নি। তাই আমাদের দাবি সবাই নিরাপদ শৌচাগার বা টয়লেট ব্যবহার করুন। নগরীর কলাপট্টি কলোনীর ১৭৩ টি পরিবারের জন্য সরকারী ভাবে ৮ টি টয়লেট দেওয়া হয়েছে যা বর্তমানে নোংরা ও ভাঙ্গা অবস্থায় রয়েছে।

 

তা দেখে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের তা মেরামত করে দিবে আশ্বাস দিয়েছিনে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আনোয়ার হোসেন খান ও এসকেএস ফাউন্ডেশন ,রাইজিং ফর রাইটস প্রকল্পের কর্মকর্তারা সহ ঐএলাকার গন্যমান্যব্যক্তিবর্গ। আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া