রাজাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নভেম্বর ১৩ ২০২৪, ১৬:১৩

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভ‚ট্রা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চীনাবাদাম, মূখ, মুসর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এর উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। উপজেলা কৃষি অফিসার মোসা: শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম কুমার সহ অনেকে।

পরে উপস্থিত প্রত্যেক কৃষক ও কৃষাণীর মাঝে বীজ ও বিভিন্ন প্রকারের সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নের ১ হাজার ৩’শ ত্রিশজন চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া