দশমিনায় দলবদল করেও ভাগ্য বদল হয়নি আর্জেন্টিনার সমর্থকদের!

নভেম্বর ২৪ ২০২২, ১৩:২২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২ এ ঘটে গেলো সবচেয়ে বড় অঘটন। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না এ দলের সমর্থকরা।

তাই দশমিনা অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাপান-জার্মানী খেলা শুরু হওয়ার পূর্ব মুহুর্তে দলবদল লেখা ব্যনারে এবং জার্সি বদলের মধ্য দিয়ে শতাধিক আর্জেন্টিনার সমর্থক যোগ দেয় জার্মানীতে।

কিন্তু হলো না ভাগ্যবদলের হাতছানি। ঠিক আর্জেন্টিনা যেভাবে সৌদি আরবের কাছে হেরেছে ঠিক তেমনিভাবে জার্মানী হারলো জাপানের কাছে। এখন চরম হতাশার ভিতরে রয়েছেন এই দলবদলকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার নাজমুল হাসান পলাশ সহ দলবদল করতে আসা আর্জেন্টাইন সমর্থকরা।

আর্জেন্টিনা করলে আত্নহত্যা করতে হয়, এমনকি আমরা দুইদিন ধরে ঘরেও থাকতে পারি না, বেরও হতে পারি না। তাই আমরা দশমিনা উপজেলার শতাধিক আর্জেন্টিনার সমর্থক জার্মানীতে যোগ দিচ্ছি বলে পরনে থাকা আর্জেন্টাইন জার্সি খুলে জার্মানির জার্সি পরিধান করেন দশমিনা আবদুর রশিদ শিকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি বায়জীদ বোস্তামী।

এদিকে,আর্জেন্টিনা করে ব্যর্থ জীবন পার করছেন, দুইদিন ধরে ঘরে বাইরে কোথাও থাকতে পারছেন না। আর নয় আর্জেন্টিনা আর নয় ব্রাজিল আসুন আমরা সকলে জার্মানীতে যোগ দেই।

ইতিমধ্যে যারা জার্মানীতে যোগদান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন , বিশ্বকাপ ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এ খেলাকে ঘিরে নানা দলের সমর্থক থাকতে পারে।

তবে খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অপর দিকে দল বদল চলাকালীন সময়ে জাপানের সাথে জার্মানী হেরে গেলে সদ্য যোগদানকারী সমর্থকদের আনন্দ-উল্লাস লজ্জা ও হতাশায় রূপ নেয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও