হিজলায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
নভেম্বর ০৭ ২০২৪, ১৭:৩১
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেন।
বৃহস্পতিবার বেলা ৪ টার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিনিয়ন নেতারা আলাদা আলাদা মিছিল নিয়ে উপজেলা হাসপাতাল সংলগ্ন তিন রাস্তার মাথায় জড়ো হয়।
সেখানে থেকে উপজেলা বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক বিশাল বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলা সদর বাসষ্ট্যান্ড গিয়ে শেষ করেন।পরে সেখানে সংক্ষপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমন,সদস্য সচিব আমির হোসেন বাগা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল,সদস্য সচিব দুলাল সরদার,উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার সহ অনেকে।
এছাড়াও উপস্তিত ছিলেন উত্তর জেলা বি এন পির সদস্য আলী আহমেদ হাওলাদার,আফসার উদ্দিন হাওলাদার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল জমাদ্দার,বড়জালিয়া ইউনিয়ন বি এন পির আহবায়ক স.ম হুমায়ুন সিকদার,হিজলা কলেজ ছাত্রদলের আহবায়ক গাজী সাইদুল ইসলাম,









































