আলোয় আলোয় আলোকিত হয়ে উঠেছে বরিশাল মহাশ্মশান

অক্টোবর ৩০ ২০২৪, ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক, : প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দীপাবলি উৎসব উদযাপিত হয়ে আসছে বরিশাল মহাশ্মশানে।

ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশানে এসে প্রয়াত স্বজনদের সমাধিতে ধুপ দীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে পুরো মহাশ্মশান এলাকায় স্বজনদের মোমের আলোর রশ্মি ও ধুপের গন্ধ ছড়িয়ে পড়ে।

মহাশ্মশান রক্ষা কমিটির সূত্রে জানা যায় , প্রায় ছয় একর জমির ওপর অবস্থিত মহাশ্মশান এলাকায় কাঁচা-পাকা মিলিয়ে প্রায় ৬৫ হাজার সমাধি রয়েছে।

দীপাবলি উৎসবে যোগ দিতে বরিশাল মহাশ্মশানে ভারতসহ বিভিন্ন দেশ থেকে হিন্দুরা আসেন প্রয়াত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের আত্মার শান্তি কামনার জন্য শ্রদ্ধার প্রদীপ জ্বালিয়ে দেন সমাধিতে। সমাধিতে রাখা হয় প্রিয় মানুষের প্রিয় খাবার ও পোশাক।

‘দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই মহাশ্মশানে কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী দেবেন ঘোষ, মনোরমা বসু মাসিমা, দানবীর অমৃতলাল দে, শিক্ষাবিদ কালিচন্দ্র ঘোষ, ২০০৫ সালে ঝালকাঠীতে জেএমবির বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের সমাধি মন্দিরসহ বহু খ্যাতিমানদের সমাধি রয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপনের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মহাশ্মশান এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও