পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নিয়োগ

অক্টোবর ১০ ২০২৪, ১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: পটুয়াখালী

বয়স: ০৭ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন ফরম: আগ্রহীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথাবা জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী।

আবেদন ফি: জেলা প্রশাসক, পটুয়াখালী এর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ৫০০ টাকার পে-অর্ডার অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া