হিজলায় সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা

অক্টোবর ০৮ ২০২৪, ১৮:২৩

হিজলা প্রতিনিধিঃ হিজলায় নৌ পুলিশ ফাড়ির আয়োজনে সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল নৌ পুলিশ সুপার বিপিএম (বার)পিপিএম এস এম নাজমুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (বার) মোঃ মোস্তফা কামাল,সহকারী পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন মোল্লা,সহকারী পুলিশ সুপার মোঃ দ্বীন ই আলম,হিজলা থানা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওবায়েদুল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে পুলিশ সুপার বলেন আগামী ১৩ ই অক্টোবর থেকে ২২ দিনের জন্য মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হবে।

মা ইলিশ রক্ষায় বিভিন্ন আলোচনা হয়েছে আমি সবার বক্তব্য লিপিবদ্ধ করেছি।এটা আমার একার দায়িত্ব নয়,দেশের জাতীয় সম্পদ রক্ষা সকলে দায়িত্ব।

আমি কথায় নয় কাজের বিশ^াসী।আপনাদের দেওয়া পরামর্শ আমরা আলোচনা করেই মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত করবো। এছাড়াও সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ রক্ষায় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া