বিএনপি সরকার গঠন করলে দেশ নিরাপদ থাকবে -মুন্না
অক্টোবর ০৩ ২০২৪, ১৯:১৪
গৌরনদী প্রতিনিধি ॥ বিএনপি রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব পেলে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলর টরকীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি’র লিফলেট বিতরণকালে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে।
নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে যেকোন কাজ সুসম্পন্ন করতে। এজন্য মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করেই রাজনীতি করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ বার্তা আমরা তৃনমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









































