বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সেপ্টেম্বর ২৮ ২০২৪, ১৬:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: “নতুন বাংলাদেশ চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” ও রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় দিবসটি পালনের লক্ষ্যে শনিবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক রিয়াদুল ইসলাম, বরিশাল সতেচন নাগরিক কমিটি (টিআইবি) এর সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ অন্যান্যরা।

এদিকে সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দিবসটি উপলক্ষে সতেচন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া