বিচার বহির্ভূত হত্যা ও লুটপাটের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

সেপ্টেম্বর ২৭ ২০২৪, ১৯:২৩

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিচার বহির্ভূত হত্যা ও লুটপাটের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়। এসময় বক্তারা, দেশে বিচার বহির্ভূত হত্যা ও লুটপাট অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক রোকুনুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন, সহসভাপতি এসএম ইমরান ও ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ঘটছে। যা আশংকার বিষয়। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় তুলে না দিয়ে পিটিয়ে হত্যার চরম অমানবিক কাজ। এ হত্যাকাণ্ড বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক সময়ে দেশের একাধিক স্থানে জনসাধারণের সম্পদ লুটপাটের ঘটনা শুনেছি। এসব ঘটনায় কোন সুনাগরিক করতে পারে না। লুটপাট বন্ধে জড়িতদের বিচারসহ আইন শৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া