কলাপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নভেম্বর ২১ ২০২২, ১৯:২৭

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। বিশ্বকাপ ফুটবল খেলা উন্মাদনায় মেতেছে সাগর পারে পটুয়াখালীর কলাপাড়ায় মানুষ। সোমবার বিকেল সাড়ে চারটায় পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকরা বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। হেলিপ্যাড মাঠ থেকে শুরু করে এ শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ সময় মেসি ভক্তদের ¯েøাগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। গানের তালে মেতে ওঠে অনেকে। এসময় এলাকার বাসা-বাড়ী থেকে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ উপভোগ করেন।

আর্জেন্টিনা ভক্তদের বিশ্বাস এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ঘরে নিবে বহু আকাংখিত কাপটি। শোভাযাত্রায় অংশ নেয়া জানিব নামে এক ভক্ত জানান, তিনি ম্যারাডোনার থেকেই আর্জেন্টিনার ভক্ত। এখনতো ম্যাসি আছেই।

তবে এ শোভাযাত্রায় সমর্থকরা ৫ শতাধিক হাজার মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহন করেছে বলে জানান। এদিকে, সাগরপারের কলাপাড়া, কুয়াকাটা, মৎস্যবন্দর মহিপুর আলিপুরসহ বিভিন্ন ইউনিয়নে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে । তবে অন্য কয়েকটি দলের অল্প সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে বলে জানা গেছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও