বরিশালে ১০ মামলার আসামিকে ধাওয়া দিয়ে পুলিশের গ্রেফতার

জুন ২৭ ২০২৪, ১৮:৫৮

ফয়সাল হাওলাদার,মেহেন্দিগঞ্জ : বরিশালে পুলিশের চেকপোস্ট দেখে পালিয়ে যাওয়া ১০ মামলার আসামি ডাকাত দলের সদস্য ফিরোজ হাওলাদার সুমনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বুধবার দিনগত রাতে ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের ছাদুয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক। তিনি বলেন, এসআই হারুন অর রশিদসহ তার দল ওই এলাকায় চেকপোস্ট বসায়।

তখন চাঁনপুর ইউনিয়নের বাদামতলী বাজারের দিক থেকে একটি মটরসাইকেলে ৩ জন লোক চেকপোষ্টের দিকে আসছিল। পুলিশের উপস্থিতি দেখে মোটর সাইকেল উল্টা দিকে ঘুরিয়ে চলে যায়। এরপর তাদের ধরতে চেকপোস্টের স্থান পরিবর্তনের জন্য অটোরিক্সাযোগে অনত্র যাচ্ছিলো পুলিশ সদস্যরা।

পথে একটি মটরসাইকেলসহ তিন ব্যক্তিকে রাস্তায় দেখতে পায় পুলিশ সদস্যরা। পুলিশ দেখে দুইজন ব্যক্তি মোটর সাইকেলে উঠে চলে গেলেও একজন উঠতে না পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।

পরে পুলিশী তদন্তে বের হয়ে আসে সুমন ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থাকায় ডাকাতিসহ একাধিক অপরাধের অভিযোগে ১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া