কলাপাড়ায় জগন্নাথ আখড়া নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর
মে ২১ ২০২৪, ১৯:১৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা এ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কে বা কারা এমন কাজ করেছে তা বলতে পারছে না কেউ। তবে সিসি টিভির ফুটেজে অজ্ঞাত এক ব্যাক্তিকে সনাক্ত করেছেন মন্দির কমিটি ।
প্রতিমা ভাংচুরের ঘটনা শুনে মন্দির আঙ্গিনায় ভীড় করে শত শত সনাতনী নারী পুরুষ। উপজেলার পুজা উদযাপন কমিটির সাধান সম্পাদক দেবাশিষ মুখার্জী টিংকু বলেন, দুপুরের দিকে মন্দিরে কোন লোক ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে একটি কক্ষে থাকা তিনটি প্রতিমা উল্টে ফেলে রেখে পালিয়ে যায়। এর ফলে প্রতিমা তিনটি ভেঙে যায় ।
তবে সিসি ক্যামেরায় অচেনা এক ব্যক্তিকে ওই মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেখা গেছে। জগন্নাথ আখড়া নাট মন্দির কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা বলেন, এ মন্দিরের এমন ঘটনা এই প্রথম। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি। কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।








































