ঝালকাঠিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

মে ১৪ ২০২৪, ১৯:২৮

জেলা প্রতিনিধি, ঝালকাঠি ।। ঝালকাঠির নলছিটিতে একটি ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে ) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকার থ্রী স্টার ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

সহকারী কমিশনার(ভূমি ) সমাপ্তি রায় জানান , ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনে ১৪ ধারায় থ্রী স্টার ইট ভাটার ম্যানেজার আব্দুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আচারন বিধি লঙ্ঘন করায় নলছিটি উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক সাইফুল ইসলাম বাচ্চুকে ১০ হাজার টাকা ও মটোরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের সমর্থক মনিরুজ্জামান বিপ্লবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া