বাউফলে জাটকা ইলিশ পাচারের সময় তিনজন গ্রেপ্তার

মার্চ ১১ ২০২৪, ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর বাউফল উপজেলায় জাটকা ইলিশ পাচারের সময় তিনজন মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সোমবার (১১ মার্চ) ভোর ৬টায় উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। দণ্ডপ্রাপ্তরা হলেন, দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৫), বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল লতিফ (২৭) এবং একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম খাঁ (২২)।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্য ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বলেন, গোপন সূত্রে খবর পাই যে কালাইয়া লঞ্চ ঘাটের পূর্বপাশে জাটকা ইলিশ পাচার করার জন্য রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ৬টার দিকে অভিযান করলে সাতশ কেজী অবৈধ জাটকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও