নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম বাড়লো। খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হয়েছে।
এবার ওএমএসের আটার দাম বাড়লো
নভেম্বর ১৭ ২০২২, ১৯:৩৩
বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।









































