কাঁঠালিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জানুয়ারি ২৩ ২০২৪, ১৯:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় দুলাল ডাকুয়া (৩৬) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, চট্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রিয়াজ রহমান ও এএসআই মো: হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিইপিজেড থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুলাল ডাকুয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের আবদুল মান্নান ডাকুয়ার ছেলে। চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, দুলাল পিরোজপুর জেলার একটি সিআর মামলার আট মাসের সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে কোর্টে পাঠানো হয়েছে।’









































