ঝালকাঠিতে দেশীয় অস্ত্র উদ্ধার
ডিসেম্বর ১২ ২০২৩, ১২:৪০
জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্র দুইটি রামদা, দুইটি চাপাটি উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে একটি আমড়া গাছের গোড়ায় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নলছিটি থানার এসআই শহিদুল আলম, এস আই মাইনুল ইসলাম ও এ এসআই কাওসার আহমেদ রাতে অভিযান চালিয়ে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করে।তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।দেশীয় অস্ত্রের মজুদ কারীকে সনাক্তকরণে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









































