কালিগঙ্গা নদীর ভাঙ্গন রক্ষা বাঁধ উদ্বোধন

নভেম্বর ০৯ ২০২৩, ১৯:২০

পিরোজপুর প্রতিনিধি ‍॥ নাজিরপুর উপজেলাধীন সাতকাছিমা ব্রীজ সংলগ্ন এলাকা কালিগঙ্গা নগীর বাঁধ তীরের ভাঙ্গন হতে রক্ষার জন্য জরুরী প্রতিরক্ষামূলক ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী বৃহষ্পতিবার সকালে বৈঠাঘাটা সড়কের ভাঙ্গন স্থানে জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম বাবুল, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, কাজটি ২০২৩-২০২৪ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় বাস্তবায়ন করা হবে। এর প্রাক্কলন ব্যয় ৪০ লাখ টাকা। এর মাধ্যমে ২ শত ৬০ মিটার অস্থায়ী নদী তীর প্রতিরক্ষা মূলক কাজ সম্পন্ন করা হবে। পরবর্তীতে প্রকল্প এলাকায় স্থায়ী নদী তীর প্রতিরক্ষামূলক কাজের দিক নির্দেশনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও