ঢাকার সমাবেশে আহত বাউফলের আইনজীবী জাহাঙ্গীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

অক্টোবর ২৯ ২০২৩, ১৮:৫৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ঢাকায় বিএনপির সমাবেশে ছাত্রলীগ,যুবলীগের হামলা ও পুলিশের সাউন্ড গ্রেনেড হামলায় গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী ইউনিট জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিনিয়র সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

রাজধানী ঢাকার পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখে শনিবার (২৮ আক্টোবর) সরকার বিরোধী সমাবেশে তিনি হামলার শিকার হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে। বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মৃত্যু আফের আলী হাওলাদারের ছেলে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

দলিয় সূত্র জানিয়েছে,বিএনপি’র শান্তিপূর্ন সমাবেশ চলাকালে ছাত্রলীগ,যুবলীগের হামলা ও পুলিশের ধারাবাহিক সাউন্ড গ্রেনেড ছুড়লে বিএনপি দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী ইউনিট জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সিনিয়র সহ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন গুরুত্বর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। এছাড়া ওই সমাবেশে বাউফল উপজেলা ছাত্রদল নেতা মোঃ সাদেক হোসেন ও কালাইয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আবুল বশার গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া