বাউফলে ডায়গনস্টিক সেন্টারে আগুন, ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অক্টোবর ২৫ ২০২৩, ১৬:২৭

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরের কালাইয়া – বাউফল সড়কের হাসপাতালের পশ্চিম পাশ এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এÐ ক্লিনিকে ভয়াবহ অগ্নিকান্ডে নিচতলা সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। বুধবার (২৫ অক্টোবর) সকালে বিদ্যুতিক শটশার্কিট থেকে এ অগ্নিকান্ডের মূত্রপাত হয়।

ডায়াগনস্টিকের পরিচালক মোঃ জলিলুর রহমান জানান, তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলা ও দোতালায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালিত হতো। তিনতলায় ভবনের মালিক বসবাস করেন। ঘটনার দিন সকাল ৫টার দিকে নিচতলার হেলথ কেয়ার ফার্মা থেকে বিদ্যুতের শটশার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা মূহূর্তের মধ্যে ভবনের অন্যান্য জায়গায় ছড়িয়ে পরে।

অগ্নিকান্ডে হেলথ কেয়ার ফার্মা সম্পূর্ন, ডায়াগনস্টিক সেন্টারের অভ্যার্থনা কক্ষ, ডাক্তার চেম্বার, এসি ও সমস্ত ফানির্চার ও ডেকরেশনের মালামাল ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে হেলথ কেয়ার ফার্মা ও ডায়াগনস্টিক সেন্টারের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও