কেন্দ্রীয় যুবলীগ নেতার বাউফলে পুজামন্ডপ পরিদর্শন

অক্টোবর ২৪ ২০২৩, ১৮:১১

মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী):  পটুয়াখালীর বাউফল উপজেলার পূজামন্ডপ পরিদর্শন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ বাউফল আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাসেদুল হাসান সুপ্ত। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে পূজামন্ডপ পরিদর্শন কালে পটুয়াখালী- ২ বাউফল উপজেলার সর্বস্তরের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানান এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন।

এসময়ে পূজামন্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। তিনি লোকদের জানান দেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নৌকা মার্কায় আবারও ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করতে হবে। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী – ২ বাউফল আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও