ভোলায় উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

অক্টোবর ২৩ ২০২৩, ১৭:০৯

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে জাতীয় পার্টির উদ্যােগে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায়  উপজেলা টাউন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরাজী।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফয়জুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আজিম গোলদার, আহ্বায়ক শফিকুর রহমান বাবুল,দক্ষিণ আইচা থানা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মান্নান, বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফয়েজউল্যাহ সিকদার, সদস্য সচিব আনোয়ার হোসেন, ভোলা জেলা শ্রমীক পার্টির আহ্বায়ক নুরউদ্দিন খান সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া