বাউফলে হতদরিদ্র সুরামনি আশ্রায়নের ঘর পেয়ে মহাখুশি

অক্টোবর ২২ ২০২৩, ১৮:০০

বাউফল প্রতিনিধি:: ছেলে গোপাল (১৭) মিস্ত্রিকে নিয়ে উপজেলার বগা বন্দরের পশ্চিম পাশে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন সুরামনি। ষাটোর্ধ্ব বৃদ্ধর কষ্টের কোন শেষ নেই। স্বামী যুগাল মিস্ত্রীকে হারিছেন কয়েক বছর আগে। তবু বেঁচে আছেন একমাত্র অবলম্বন ছেলের মুখের দিকে তাকিয়ে।

একদিন হয়ত সুখ এসে ধরা দেবে সেই আশায়। অন্যের দয়ায় চলে তার সংসার। কখন খেয়ে কখন না খেয়ে। নেই মাথা গোজার ঠাই। চিন্তায় রাতে ঘুম আসেনা সুরামনির। কোন জনপ্রতিনিধি নিচ্ছেন না তার খোঁজ-খবর। সমাজের বিত্তশালীরাও উদাসীন। ঠিক এমনই এক মুহূর্তে সুরামনির কপাল খুলে গেল এক মানবিক ব্যক্তির দেখা পেয়ে। মানবিক ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।

রোববার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের পূর্ব পাশে মুজিব শতবর্ষ উপলক্ষে হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রায়ন প্রকল্পের ২৫ টি ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। এসময় সুরামনিকে (৬০) ঝুপড়ি ঘরে বসবাস করতে দেখে তাৎক্ষণিভাবে তাকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেন মানবিক ওই ইউএনও। ঘর পেয়ে আনন্দে ভাসছেন ওই বৃদ্ধা।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখন আমার কষ্ট দুর হলো। মরার আগে একটু শান্তিতে থাকতে পারব। আমার মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও বাউফলের ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও