কলাপাড়ায় শিক্ষকের বাস ভবনের ছাদে অগ্নিকান্ড

অক্টোবর ২১ ২০২৩, ১৭:৪৭

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাস ভবনের ছাদে রান্না ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের রহমতপুর এলাকায় শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন ফোরকান’র মৌমী মালিহা নিবাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের আভিযোগ সড়কের প্রসস্ত কম থাকায় আগুন নিভাতে বিলম্ব হয়েছে। ততখনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে। এতে আসবাবপত্র সহ অন্যন্য মালামাল ভষ্মিভ‚ত হয়। রহমতপুর এলাকার বাসিন্দা মো.রুস্তুম খলিফা বলেন,রান্না ঘরের চুলার থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনা রাতে হলে অনেক বেশী ক্ষতি হতো বলে তিনি জানান।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, ভবনের ছাদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তাদের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসেছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতির এখনো নির্নয় করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও