টানটান উত্তেজনার মধ্যে বাউফলে আ.লীগের তিন গ্র‍ুপের ভিন্ন ভিন্ন ভ্যানুতে শান্তি সমাবেশ

অক্টোবর ১৪ ২০২৩, ১৬:৪১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে টানটান উত্তেজনার মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের তিন গ্র‍ুপের ভিন্ন ভিন্ন ভ্যানুতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বগা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বগা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু দিলীপ চন্দ্র পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (একাংশ) তালুকদার মোঃ জাহাঙ্গির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন, বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল চৌকিদার সহ প্রমুখ।

অপরদিকে সকাল সারে ১০টায় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি (একাংশ) মোঃ জসীম উদ্দিন ফরাজি’র সভাপতিত্বে বাউফল প্রেসক্লাব রোডস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এসএম ইউসুফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল, মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক (একাংশ) ও ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেন, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিপন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলি প্রমুখ। দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আসম ফিরোজের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (জনতা ভবন) চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ হারুন আর রশিদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও