বাউফলে হতদরিদ্র ৫৩ পরিবাবের মাঝে সেলাই মেশিন বিতরণ
অক্টোবর ১০ ২০২৩, ১৯:৩৮
বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে হতদরিদ্র ৩৫ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর-তাতেঁরকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান এসএম মহসীনের যৌথ অর্থায়নে এ মেশিন বিতরন করা হয়। নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস.এম মহসীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, সাবেক বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা, দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেন, বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাজিরপুর ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরাসহ হতদরিদ্র ৩৫ পরিবারের লোকজন।
মেশিন পেয়ে হতদনিদ্র কুলসুম (৩৫), ফরিদা (২৩), বিলকিস (২৯) জানান, দরিদ্রতার মাঝে চেয়ারম্যান সারের মাধ্যমে সেলাই মেশিন পেয়ে আমি আনন্দিত। এখন আমি বাড়িতে বসে শেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করে পরিবারকে কিছুটা হলেও আর্থিক সহায়তা দিতে পারবো।








































