ঝালকাঠিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অক্টোবর ০৯ ২০২৩, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এ সময় তাদের সহযোগীতা করে সদর থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠি জেলা শহরের কালিবাড়ি মোড় ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তা-অধিকারের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দেওয়া ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া