বাউফলে একটি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে শ্রেণি কক্ষে পাঠদান !

সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৮:৫৩

 বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সালেহিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে। আজ মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) ছিল ওই মাদ্রাসা কেন্দ্রে আলিম জীব বিজ্ঞান পরীক্ষা ছিল।

সকাল ১০টায় পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার পর অতিরিক্ত ১ ঘন্টা পর্যন্ত কেন্দ্রের চার দিকে ১৪৪ ধারা বলবৎ ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মাইকিংও করা হয়। কিন্তু ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজিরুল হক ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দিন পরীক্ষা কেন্দ্রে শিশু শ্রেণি থেকে আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত ক্লাস খোলা রেখে পাঠদান করিয়েছেন।

বিষয়টি ইউএন অবহিত হওয়ার পর অধ্যক্ষ সকাল পৌনে ১০ টায় শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, দেড়শ থেকে প্রায় ২শ শিক্ষার্থী মাদ্রাসায় উপস্থিত ছিলেন। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই আমি অধ্যক্ষকে ফোন করে শিক্ষার্থীদের ছুটি দেয়ার কথা বলেছি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও