বাউফলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ: ১দিন পর কৃষকের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ০১ ২০২৩, ১৭:৩১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা খালে মাছ ধরতে গিয়ে নিখোজ হওয়ার ১দিন পরে লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) সকাল ১১টা দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা উচা পুল এলাকা থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নয়ন খাঁন (৫৫) নামে এক কৃষক।

শুক্রবার (১ সেপ্টেম্বর) গ্রামবাসী ও বাউফল ফায়ার সার্ভিসের তৎপরতায় সকাল সাড়ে ৯টার দিকে তল্লাশী চালিয়ে দ্বীপাশা খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও