বাউফলে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আগস্ট ২৩ ২০২৩, ১৮:৩০

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের হাজিপুর গ্রামের গোপালিয়া বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর উত্তম মরহুম শামসুল হক তালুকদারের ছেলে, এভিআর গ্রুপের চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য,আগামী জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী -২ বাউফল আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ হাসীব আলম তালুকদারের পক্ষ থেকে বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে নদী ভাঙ্গন কবলিত ২০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তৈল, ৫ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি মুশর ডাল, আদা কেজি রোশন, ১ প্যাকেট লবন, ২৫০ গ্রাম হলুদের গুড়া, আদা কেজি মরিচের গুড়া, আদা কেজি সুকনা মরিচ, ২টি সাবান, ৬টি মোমবাতি ও ১ কেজি মুড়ি বিতরণ করা হয়।

এ সময় হাসীব আলম তালুকদারের পক্ষে উপস্থিত ছিলেন,কাছিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আকন,কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নেওয়াজ সিকদার ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ বসার হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও