ডেঙ্গুতে আক্রান্ত শাকিবের বলিউড নায়িকা

আগস্ট ১৬ ২০২৩, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড নায়িকা জেরিন খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ার এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেরিন খান নিজেই। আপাতত এই অভিনেত্রীর ঠিকানা হাসপাতাল হলেও তার অবস্থা স্থিতিশীল আছে বলেই জানান তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন খান। হাতে স্যালাইনের চ্যানেল করা, তার মধ্য দিয়েই প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যাচ্ছে শরীরে। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জেরিন লিখেছেন, ‘লাইফ আপডেট’।

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে অভিষেক হয় জেরিন খানের। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’র নায়িকা হিসেবে থাকছেন বলিউডের এই অভিনেত্রী। এতে কাজ করছেন ওপার বাংলার বেশ কয়েক জন শিল্পী। সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও