বামনায় জাতীয় শোক দিবস পালন
আগস্ট ১৬ ২০২৩, ১৯:০১
বামনা (বরগুনা) সংবাদদাতাঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের উদ্যোগে তার গ্রামের বাড়ীতে আজ বুধবার বিকালে শোকরেলি আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন রাশেদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমানের ছোট ভাই ষ্টারলিং গ্রুপের পরিচালক লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সকলের প্রিয় দানশীল মোঃ মনিরুল ইসলাম সেন্টু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক খান, ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রেদোয়ান রাব্বি তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল টিপু,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুনিম তালুকদার, সাংবাদিক অধ্যাপক হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাংবাদিক মনোতোষ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনি , উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যান সম্পাদক মোঃ শেখ শহিদুল ইসলাম,যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারন জনগন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আঃ মালেক। দোয়া শেষে সকলের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।









































