বাউফলে ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক
আগস্ট ১৩ ২০২৩, ১৭:১৮
বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রাম থেকে এক হাজার পিসইয়াবাসহ নাসির গাজী (৩৫), রাজিব (২৫) ও সুমন (২৬) নামের তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই মনমতহালদার ও এএসআই মোঃ আবুয়াল এর নেতৃত্বে পুলিশ রবিবার (১৩ আগস্ট)ভোররাতে তাদেরকে আটক করে।
এসময় নাসিরের কাছ থেকে ৬শ, রাকিবের কাছ থেকে ২শ ও সুমনের কাছ থেকে ২শপিসসহ মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন,‘আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাউফল থানায় মাদক নিয়ন্ত্রন আইনেমামলা রুজু করা হয়েছে। ’









































