বাউফলে সেঁতু ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে পারাপার

আগস্ট ০৬ ২০২৩, ১৬:৪৮

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের জৌতা গ্রামের মোঃ আব্দুল মজিদ মাষ্টার বাড়ি সংলগ্ন বাউফল – জৌতা খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা।

অনেক দিন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই সেতু নির্মাণের দাবী জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলার বাবুরহাট,নগরেরহাট,বাধের বাজার,বাউফল বন্দর বাজার এবং নওমালা মাধ্যমিক বিদ্যালয়,বজলুর রহমান ফাউন্ডেস গালর্স স্কুল,পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা,নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ,ভিডিসি মাধ্যমিক বিদ্যালয়,বাউফল সরকারি কলেজ,বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ,পুর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়েত করতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়েত করা শিক্ষাতীদের ও এলাকাবাসির। ওই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৫শতাধীক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থী জান্নাত বলেন,আমরা প্রতিদিন এই সেঁতু পার হয়ে মাদ্রাসায় যাওয়া আসা করি। কিছুদিন আগে এক শিক্ষার্থী সেঁতুটি পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতিমা আক্তার বলেন,প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সেঁতু পারাপার হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, দ্রæত সেঁতুটি নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করছি।জৌতা গ্রামের মোঃ হারুন মাষ্টার বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘদিনের। আমরা একটি সেঁতু চাই,সেঁতুটি নির্মান হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের উপকারে আসবে।

ষার্টউর্ধো মোকলেছ নামের এক ব্যাক্তি বলেন,সেঁতুটি নির্মান হলে বাউফল উপজেলার সাথে যাতায়েতে অনেক সুবিধা হতো। বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন, ওই সেঁতু দিয়ে প্রতিনিয়ত ব্যাপক জন সাধারন যাতায়াত করে।

দ্রুত সেঁতুটি নির্মানের জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি । এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন বলেন, সেতুটি দ্রুত মেরামতের জন্য উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও