দৌলতখানে ভূমি ও গৃহহীনদের মাঝে গাছের চারা বিতরণ

আগস্ট ০৩ ২০২৩, ১৯:৪২

সংবাদদাতা,দৌলতখান,ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার চরপাতা ইউনিয়নে ভূমিহীনদের জন্য নির্মিত ২৩৭ টি ঘর পরিদর্শন করে উপকারভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন তিনি।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান, থানার ওসি সত্য রঞ্জন খাসকেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুন্নি ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া